বেসরকারি ব্যবস্থাপনায় চট্টগ্রাম কন্টেইনার টর্মিনালে কাজ শুরু মঙ্গলবার
বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক সোমবারের পরিবর্তে মঙ্গলবার থেকে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালের (সিসিটি) সার্বিক অপারেশনাল কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
বন্দর সূত্র জানায়, মঙ্গলবার টার্মিনালে ভেড়ানো নতুন জাহাজের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে টার্মিনাল অপারেটর হিসাবে সাইফ পাওয়ার টেক পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ করবে।
বন্দর সচিব মো. ফরহাদ উদ্দিন আহমদ নফহবংি২৪.পড়স কে জানান, সিসিটির টার্মিনাল অপারেটর হিসাবে সাইফ পাওয়ার টেকের সোমবার থেকে এককভাবে কাজ শুরু করার কথা থাকলেও জাহাজের অভাবে সেটি হয়নি। মঙ্গলবার এ টার্মিনালে নতুন জাহাজ ভেড়ানো হবে।
গত বৃহস্পতিবার সিসিটির পূর্ণাঙ্গ অপারেশনের দায়িত্ব সাইফ পাওয়ার টেককে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী বেসরকারি এ প্রতিষ্ঠানটি এখন জেটি পয়েন্ট ছাড়াও ইয়ার্ড এবং ডেলিভারি পয়েন্ট পর্যন্ত গ্যান্ট্রি ক্রেনসহ যাবতীয় ভারী যন্ত্রপাতি পরিচালনা করবে।
বন্দর সচিব জানান, আগে ২০ থেকে ৫০ জন কিংবা তার চেয়ে বেশি শ্রমিক নিয়ে এক একটি গ্যাং গঠন করা হতো। এতে বন্দর ব্যবহারকারীদের ব্যয় ও অপচয় অনেক বেড়ে যেত। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে এক একটি গ্যাং হবে আট থেকে দশ জনের।
