সিইপিজেডের কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি
চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) একটি কারখানায় সোমবার আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার ব্যবস্থাপক মো. আলমগীর দাবি করেন, তাদের প্রতিষ্ঠানে ছয় কোটি টাকার বিনিয়োগ ছিল। আগুনে সম্ভবত এর কিছুই অবশিষ্ট নেই।
দমকল বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, সিইপিজেডের চার নম্বর সেক্টরে তারেক আজিম টেক্সটাইল এন্ড স্পিনিং মিলের রোলার সেকশনে বেলা সাড়ে ৩টার দিকে আগুন ধরে যায়। পরে তা দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী নয়টি গাড়ী সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বেপজা এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে।
আগুন লাগার সময় কারখানায় প্রায় চারশ শ্রমিক ও কর্মচারী ছিলেন। তারা নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
