২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে গৃহবধু নিহত

রাজধানীর মিরপুরে রোববার রাতে সন্ত্রাসীদের গুলিতে আসমা আখতার (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী রফিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 07:46 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

পুলিশ জানায়, রফিকুর রহমান এবং তার স্ত্রী রাত সাড়ে আটটার দিকে গাড়িতে চড়ে ৩/২৪ দারুসসালাম রোডের বাড়িতে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছে গাড়ি থেকে নামামাত্র দুটি মোটরসাইকেল আরোহীসহ ৫/৬ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে কমপক্ষে ১০ রাউন্ড গুলি করে। আসমা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় রফিকুর রহমানকে পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে রফিকুর রহমান বাদী হয়ে শাহআলী থানায় একটি মামলা দায়ের করেছেন।             

শাহআলী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শামসুল হক নফহবংি২৪.পড়স কে জানান, সন্ত্রাসীরা তাদের অনুসরণ করছিল। ঠিকাদারী কাজের বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।