২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে স্বস্তি

ব্যাংক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো লভ্যাংশ ঘোষণা করার ফলে টানা দুই দিনের ক্ষতি কাটিয়ে স্থিতিশীলতা ফিরে এসেছে শেয়ার বাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি), উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বাড়ায় মঙ্গলবার শেয়ার বাজারের সূচক ছিল উর্ধ্বগামী।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান নফহবংি২৪.পড়স কে বলেন,“বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বাজারে শেয়ার ছাড়ার ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। আন্তর্জাতিক বাজারে এবং চীনের বাজারে শান্তভাব ফিরে আসায় শেয়ার বাজার চাঙ্গা হয়েছে।”

এর আগে গত মাসে ব্যাংক ও শেয়ার বাজারে প্রতারণা ও দুর্নীতির ব্যাপারে তথ্য সংগ্রহে সরকারের তৎপরতায় আতঙ্কের সৃষ্টি হয়েছিল পুঁজিবাজারে।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা, সোমবার যা ছিল ৬৫ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় ১৩ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা, আগের দিন যার পরিমাণ ছিল ১২ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা।

ডিজিইএন বা ডিএসইর সাধারণ সূচক ১১ দশমিক ৬২ পয়েন্ট বা শূণ্য দশমিক ৬৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭৬৪ দশমিক ১৪ পয়েন্টে।

ডিএসআই বা সার্বিক সূচক ১৮ দশমিক ৪২ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৪৮৯ দশমিক ৫৭ পয়েন্টে।

ভালো মানের ডিএসই - ২০ শেয়ার সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট বা শূণ্য দশমিক ২২ শতাংশ বেড়ে হয়েছে ১৪৫১ দশমিক ৩৪ পয়েন্টে।

এদিকে, তথ্যপ্রযুক্তি, মিউচূয়াল ফান্ড ও ব্যাংকের শেয়ারের দাম বাড়ার কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার সূচক বেড়েছে। তবে সিএসই--৩০ সূচকের পতন হয়েছে।

লেনদেনের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি এক দশমিক ৬১ শতাংশ বেড়ে ৪৭২ টাকা ২৫ পয়সা হয়।

উত্তরা ব্যাংকের শেয়ার ৯ দশমিক ৮২ শতাংশ বেড়ে ২৪৫৩ টাকা হয়েছে এবং তারা ২০শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ও প্রতিটি শেয়ার পিছু একটি অতিরিক্ত শেয়ারের ঘোষণা দেয়। এদের লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা।

এসএআর সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক শরিফ আতাউর রহমান বলেন, গত দুই দিনের দরপতনের পর বিনিয়োগকারীরা আবার কেনাবেচায় ফিরেছেন। তিনি বলেন, “ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ায় শেয়ার বাজার চাঙ্গা হয়েছে।”

তৃতীয় অবস্থানে থাকা রূপালী ব্যাংকের শেয়ার ৬ দশমিক ০৫ শতাংশ বেড়ে ২৫৯৭ টাকা ৫০ পয়সা হয়।

চতুর্থ এবং পঞ্চম অবস্থানে থাকা ডেসকো এবং গ্রামীণ ব্যাংক এর শেয়ার যথাক্রমে এক দশমিক ৪১ শতাংশ ও এক দশমিক ৬০ শতাংশ বেড়ে ৬৬২ দশমিক ৭৫ টাকা ও ৫২০ দশমিক ৭৫ টাকা হয়।

ডিএসইতে লাভবানদের তালিকায় প্রথমদিকে ছিল আইডিএলসি, আশরাফ টেক্সটাইলস এবং মেঘনা পেট। আনোয়ার গ্যালভানাইজিং, রেনউইকজেএ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স ছিল ক্ষতিগ্রস্তদের তালিকায় উপরের দিকে।

মঙ্গলবার ডিএসইর ১০৪টি শেয়ারের দাম বাড়ে, ৬৭টির কমে এবং ২৮টির দর ছিল অপরিবর্তিত।

সিএসইর ৪৬টি শেয়ারের দর বাড়ে, ৪৩টির কমে এবং ৯টির দর ছিল অপরিবর্তিত।