সাবেক সাংসদ নাসের রহমান ৩ দিনের রিমান্ডে
ঠিকাদার নূরুজ্জামানের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির সাবেক সাংসদ নাসের রহমানকে তিনদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে সিলেট জেলা ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিনহার আদালতে সাবেক সাংসদকে হাজির করে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা (আইও) নাজিমউদ্দিন সাত দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত এ সময় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ এনে গত ১৬ ফেব্র“য়ারি সিলেটের ঠিকাদার নূরুজ্জামান সিলেট কোতোয়ালি থানায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, তাঁর ছেলে সাবেক সাংসদ নাসের রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালি সিদ্দিকী এবং সড়ক ও জনপথ (সওজ) তৎকালীন মৌলভীবাজার নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক, সিলেটের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, মৌলভীবাজারের উপ-- প্রকৌশলী মনোয়ার সাদিক ও সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসমত--উদ--দৌলাকে আসামি করে মামলা দায়ের করেন। পরদিন মামলার আসামির তালিকা থেকে সাবেক অর্থমন্ত্রীর নাম বাদ দিয়ে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
এ মামলার তিন নম্বর আসামি মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ফয়জুল করিম ময়ূন গত ২০ ফেব্র“য়ারি সিলেটের আদালতে জামিন নিতে এসে গ্রেপ্তার হন। মামলার দুই নম্বর আসামি সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্র“য়ারি আইন--শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। মামলার বাদী নূরুজ্জামানকেও গত ২২ ফেব্র“য়ারি গ্রেপ্তার করে এক মাসের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার আইও নাজিমউদ্দিন জানান, তিনদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। টাস্কফোর্সের একটি টিম নাসের রহমানকে জিজ্ঞাসাবাদ করবে।
‘গ্যাস মাসুক’ তিনদিনের রিমান্ডে
সিলেটে আলোচিত বিএনপি ও সিবিএ নেতা মাসুকউদ্দিন ওরফে ‘গ্যাস মাসুক’কে রোববার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিনহা তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
গত ২৬ ফেব্র“য়ারি বিকেলে সিলেটে অস্থায়ী সেনা ক্যাম্পে হাজির হয়ে আত্মসমর্পণ করেন সিলেটে জালালাবাদ গ্যাস কোম্পানির সিবিএ নেতা ‘গ্যাস মাসুক’ হিসেবে পরিচিত মাসুকউদ্দিন।
