জাবিতে পাওয়া লাশটি সাবেক ছাত্রের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শুক্রবার পাওয়া যুবকের লাশের পরিচয় জানা গেছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র বায়তুল আতিক।
জানা গেছে, টাঙ্গাইলের সখিপুরের আব্দুল হাইয়ের ছেলে বায়তুল আতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স পাশ করেন। তিনি সাউথ ইস্ট ব্যাংকে কর্মরত ছিলেন।
এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তবে পুলিশ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত ২৩ ফেব্র“য়ারি শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন আতিক। শুক্রবার পরিবারের লোকজন লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ফণিভূষণ হালদার জানান, পোষ্টমর্টেম রিপোর্ট পেতে দেরি হবে। রিপোর্ট পাওয়ার পরই এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে।
