নাজমুল হুদার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলায়
গাড়ির ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহারের অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ধানমণ্ডি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ধানমন্ডি থানার এসআই একেএম মঞ্জুরুল আকন্দ বাদি হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রতারণার অভিযোগে ৪২০ ধারায় মামলাটি দায়ের করেন।
এর আগে রোববার পুলিশ নাজমুল হুদার ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার (ঘ--১১--৯৯৯৯) এসইউভি গাড়িটি জব্দ করে।
একেএম মঞ্জুরুল আকন্দ নফহবংি২৪.পড়স কে জানান, প্রাথমিক তদন্তে গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার ভুয়া প্রমাণিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) ওই নাম্বারটি ইস্যু করেনি বলেও তিনি জানান।
