চট্টগ্রামে নারী ও শিশু পাচারকারী দলের সদস্যসহ আটক ৬
যৌথবাহিনী চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নারী ও শিশু পাচারকারী দলের চার সদস্য এবং হত্যা মামলার এক আসামীকে আটক করেছে। যৌথবাহিনী কক্সবাজার জেলার টেকনাফ থেকে চারজনকে আটক করেছে। এরা একটি সংঘবদ্ধ পাচারকারী দলের সদস্য হিসেবে দীর্ঘদিন নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত বলে যৌথবাহিনী সূত্র জানায়।
আটককৃতরা হলেন রফিকুল ইসলাম (২০), জিয়াউর রহমান (১৮), আমান উল্লাহ (১৮) এবং এনায়েত হোসেন (২৫)।
নাম প্রকাশ না করার শর্তে যৌথবাহিনীর একটি সূত্র জানায়, অপর এক অভিযানে কাপ্তাই এলাকা থেকে চ তুই মারমা নামে হত্যা মামলার এক আসামীকে আটক করা হয়েছে।
এ ছাড়া যৌথবাহিনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফতেপুর এলাকা থেকে দুটি এলজি এবং চকরিয়া থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করেছে।
রাঙ্গুনিয়া থানা পুলিশ জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সুফিয়ানকে বুধবার মধ্যরাতে উপজেলার সরফভাটা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
তার বিরুদ্ধে থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে থানার দায়িত্বপ্রাপ্ত এসআই আনিছুর রহমান জানান।
এদিকে, র্যাব--৭ এর একটি দল কক্সবাজারের টেকনাফ উপজেলার বোঙ্গাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
