কর প্রত্যাহারের দাবি জানালো বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্থা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর জাতীয় রাজস্ব বোর্ডের আরোপিত ৪০ শতাংশ কর প্রত্যাহারের দাবী জানিয়েছে এ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এবিইউবি)।
বৃহস্পতিবার সকালে এবিইউবি এর চেয়ারম্যান এম এ কাশেম হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে ৫৪ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড ২০০২ সালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর এই কর আরোপ করে।
‘অর্থ উপদেষ্টা এই দাবী বিবেচনার আশ্বাস দিয়েছেন।’ বৈঠক শেষে এম এ কাশেম উপস্থিত সাংবাদিকদের জানান, তবে এই দাবী কবে বাস্তবায়িত হবে এ ব্যপারে তিনি কিছু বলেননি ।
