উত্তরায় ডাকাতি, এক বৃদ্ধার মৃত্যু
বুধবার রাত আনুমানিক তিনটার দিকে রাজধানীর উত্তরার একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের মানসিক ও শারীরিক নির্যাতনের ফলে মানসিক চাপ বেড়ে গিয়ে ওই বাড়ির এক বৃদ্ধা মারা গেছেন।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন নফহবংি২৪.পড়স কে বলেছেন, “গ্রিল কেটে বাড়িতে ঢুকে অন্তত সাত লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। ডাকাতির সময় তারা ৭৮ বছরের বৃদ্ধা আনোয়ারা হানমকে অশ্লীল ভাষায় গালাগালি করলে তিনি অসুস্থ হয়ে মারা যান।”
“মনে হয় উঠতি বয়সের কিছু ছেলে এ ঘটনা ঘটিয়েছে,” বলেছেন আলতাফ হোসেন।
এ ব্যাপারে উত্তরা থানায় খুনসহ ডাকাতির একটি মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, বুধবার রাত আনুমানিক ৩ টার দিকে মুখে কালো কাপড় বেঁধে ১০ থেকে ১২ জন ডাকাত উত্তরার চার নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে প্রবেশ করে। পাঁচতলা ওই বাড়িটির এক, দুই ও তিন তলায় ডাকাতি করে তারা।
বাড়ির মালিক এবং এক ও দুই তলার বাসিন্দা আব্দুল হক, তার স্ত্রী নিলুফার, ছেলে ফারজিল, মেয়ে অনিকা এবং শাশুড়ি আনোয়ারা হানমের হাত, পাঁ বেঁধে রাখা হয় এবং মুখের মধ্যে কাগজ গুজে দেয়া হয়।
এরপর ডাকাতরা তিন তলায় বখতিয়ার খানের বাসায় ডাকাতি করে। বখতিয়ার খান ও তার ছেলে ওয়াসিমকে শারীরিক নির্যাতন করে ডাকাতরা।
এই দুই বাসা থেকে ডাকাতরা নগদ টাকা, সোনা, ডলার, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে।
ডাকাতরা চলে যাওয়ার পর অসুস্থ আনোয়ারা হানমকে প্রথমে উত্তরার আইচি হাসপাতালে নেয়া হয় এবং সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের মেয়ে নিলুফার নফহবংি২৪.পড়স কে বলেছেন, “ডাকাতরা আমার মার মুখে কাগজ গুঁজে রাখায় তার শ্বাসকষ্ট হয়। এছাড়া তারা গালিগালাজ করে। এতে তার মানসিক চাপ বেড়ে যায়। এরপর অসুস্থ হয়ে পড়লে তার মৃত্যৃ হয়।”
