২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাদ্রাসা শিক্ষক হত্যার দায়ে ছাত্রের যাবজ্জীবন দণ্ড

মাদ্রাসা শিক্ষককে হত্যার দায়ে বরিশালে এক ছাত্রের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

দণ্ডিতের নাম মীর মাহবুবুর রহমান ওরফে হাফেজ মাহবুব। সে বাউফলের ইন্দ্রকুল গ্রামের মোতাহার আলীর ছেলে।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শফিউদ্দিন আহম্মেদ বুধবার আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ আগস্ট গভীর রাতে গিয়াসউদ্দীন ঘুমিয়ে থাকা অবস্থায়  মাহবুব তাকে হত্যা করে।

নিহতের ভাই আঃ জব্বার বাদি হয়ে পর দিন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি’র এস আই বোরহান রেজা ২০০৪ সালের ১৩ অক্টোবর মাহবুবকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে বলা হয়েছে, পরকীয়া প্রেমের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের স্ত্রী মাকসুদা আক্তারের সঙ্গে হাফেজ মাহবুবের অবৈধ সম্পর্ক ছিল।