দুদকে নতুন জনসংযোগ কর্মকর্তা নিয়োগ
দুর্নীতি দমন কমিশনে নতুন জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নিয়োগ করা হয়েছে।
কমিশনের একটি দায়িত্বশীল সূত্র নফহবংি২৪.পড়স কে জানান, বুধবার কমিশনের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেভা হালদারকে এই পদে নিয়োগ দেওয়া হয়। দুপুরেই তিনি কাজে যোগদান করেছেন।
এ প্রসঙ্গে কমিশনের সচিব মো. দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, “বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
এর আগে কমিশনের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম অঞ্চল শাখার উপ--পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলী এই দায়িত্বে ছিলেন। গত ১৪ ফেব্র“য়ারি জনসংযোগ কর্মকর্তা পদ থেকে তাকে অব্যহতি দেওয়া হয়।
