২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চট্টগ্রামে ২ শ্রমিকের মৃত্যু

নগরীর খুলশী এলাকার একটি বাসার সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মঙ্গলবার বিকালে দুই শ্রমিক নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

নিহত শ্রমিকদের নাম মনির হোসেন (৩০) এবং মোহাম্মদ মুকুল (২০)। মনির হোসেনের বাড়ি রংপুর জেলার পীরগাছায়। মুকুলের বাড়ি জানা যায়নি।

খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা শামসুল আলম জানান, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে খুলশী থানার একটি বাসার সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমাট বাধা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এ দু’জন মারা যান।

এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।