২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টা বরিশাল যাচ্ছেন ৪ মার্চ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ বরিশালে আসছেন আগামী ৪ মার্চ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 08:43 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

একদিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা বরিশাল বিভাগীয় সরকারী কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব মো. এহছানুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানানো হয়েছে।