হিসাব জমা দিলেন ইকবালের স্ত্রী, ছয়জনের বিবরণ নেয়নি কমিশন
হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এইচবিএম ইকবালের পক্ষে তার স্ত্রীর কাছ থেকে সোমবার সম্পত্তির হিসাব নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সিলেট জেলা বিএনপি সভাপতি আরিফুল হক চৌধুরীর আত্মসমর্পণের খবর নিশ্চিত হওয়ার পর তার সম্পত্তির হিসাবও গ্রহণ করে কমিশন।
অবশ্য শুনানি না হওয়ায় আদালতে রিট আবেদনকারী আরও ছয়জনের প্রতিনিধিরা হিসাব জমা দিতে পারেননি। (আরও তথ্যসহ)
সব মিলিয়ে দুদক প্রকাশিত ৫০ জনের তালিকার মধ্যে এ পর্যন্ত সম্পত্তির হিসাব দিলেন ৩৫ জন।
সোমবার বিকেলে জাহাঙ্গীর কবির নানক, মীর্জা আজম, হাজী মো. সেলিম, মোস্তফা রশিদী সুজা, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, মহিউদ্দিন আহমেদের স্ত্রী ও পরিবারের সদস্যরা দুদক কার্যালয়ে গেলেও কমিশন তাদের কাছ থেকে হিসাব জমা নেয়নি।
তারা সবাই আদালতে রিটের অনুলিপি কমিশন পরিচালকদের কাছে রেখে আসেন। এই ছয়জনের পক্ষে দায়ের করা রিট মামলার রায় হবে ৫ মার্চ। এ কারণে তাদের হিসাব জমা নেওয়া হয়নি। ছয় নেতার পরিবারের পক্ষ থেকে মামলার রায় না হওয়া সম্পত্তি ক্রোক না করার অনুরোধ জানানো হয়েছে।
তাদের হিসাব জমা না রাখার বিষয়ে পরিচালক নাসরিন আরা সুরাত আমিন বলেন,“নোটিশ অনুযায়ী হিসাব জমা দেওয়ার সময় রোববার বিকেলেই শেষ হয়ে গেছে। তবে তাদের বিষয়টি আদালতের এক্তিয়ারভুক্ত বলে রায় অনুসারে আমরা ব্যবস্থা নেব।”
এর আগে দুপুর ১২ টায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচবিএম ইকবালের পক্ষে তার স্ত্রী মমতাজ বেগমের কাছ থেকে সম্পদের হিসাব নেন পরিচালক নাসরিন আরা সুরাত আমিন।
হিসাব জমা দেওয়ার পর ড. মমতাজ বলেন, “আমার স্বামী অসুস্থ। তার পক্ষে হাইকোর্টের নির্দেশে আমি সম্পত্তির হিসাব দাখিল করেছি।”
রোববার দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২৪ ঘণ্টার মধ্যে এইচবিএম ইকবালের স্ত্রীর কাছ তার স্বামীর সম্পত্তির হিসাব নেওয়ার জন্য দুদককে নির্দেশ দিয়েছিলেন।
‘শীর্ষ দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও গডফাদার’ ৫০ জনের তালিকা প্রকাশ করে সম্পত্তির হিসাব দাখিলের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়ার পর গত মঙ্গল ও বৃহস্পতিবার পাঁচজন তাদের হিসাব জমা দেন। এরা হলেন-- সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (জেল থেকে পাঠিয়েছেন), বিএনপির সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল¬াত, জামায়াতের সাবেক সাংসদ মো. শাহজাহান চৌধুরী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এবং সোনালী ব্যাংক সিবিএ সভাপতি বিএম বাকির হোসেন।
সময়সীমার শেষদিন রোববার হিসাব দাখিল করেন কারাগারে আটক বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা, তরিকুল ইসলাম, সালাহউদ্দিন কাদের চৌধুরী, প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন, সালাহউদ্দিন আহমেদ, আমানউল¬াহ আমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, আলী আসগার লবী, আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু, নাসের রহমান, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ও সালাহউদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, সালমান রহমান, আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) ও পংকজ দেবনাথ, ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম ও সিবিএ নেতা ফিরোজ মিয়ার প্রতিনিধিরা।
সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, ইঞ্জিনিয়ার মোশাররফ, সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম, সাবেক বিদ্যুৎ সচিব আনহ আখতার ও ঢাকার ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ূম রোববার হিসাব দাখিলের পর গ্রেপ্তার হন। এছাড়া নারায়ণগঞ্জের সাবেক সাংসদ মুহম্মদ গিয়াসউদ্দিন আদালতে আত্মসমর্পণের পর প্রতিনিধির মাধ্যমে দুদক কার্যালয়ে সম্পত্তির হিসাব পাঠান।
গত ১৮ ফেব্রুয়ারি দুদকের এক তথ্য বিবরণীতে জরুরি অধ্যাদেশ ২০০৭ এর সংশোধনী বিধির আওতায় ওই ৫০ জনের তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের সব স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বলা হয়। এই সময়ের মধ্যে সম্পত্তির হিসাব দিতে ব্যর্থ হলে সরকার তালিকাভুক্তদের সম্পদ ক্রোক করবে বলে নোটিশে বলা হয়েছে।
ওই তথ্য বিবরণীতে আরও বলা হয়েছিলো, বৈধ জানা আয়ের সঙ্গে ওই ৫০ জনের সম্পত্তির পরিমাণ প্রাথমিকভাবে অসঙ্গতিপূর্ণ প্রতীয়মান হওয়ায় তাদের অথবা তাদের পরিবারের সদস্যদের বা তাদের পক্ষে অন্য কারো নামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব ও উৎস নোটিশ জারির ৭২ ঘণ্টার মধ্যে কমিশনকে জানাতে হবে।
তালিকায় থাকা বিএনপি নেতারা হচ্ছেন-- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, এম তরিকুল ইসলাম, মীর্জা আব্বাস, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আমান উল¬াহ আমান, উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আলী আসগার লবী, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, হাফিজ ইব্রাহিম, নাসের রহমান, প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, রশিদুজ্জামান মিল¬াত, সালাহউদ্দিন আহম্মেদ, ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম ও আব্দুল কাইয়ুম, সিলেটের ওয়ার্ড কমিশনার আরিফুল হক চৌধুরী, সোনালী ব্যাংক সিবিএ নেতা বিএম বাকির হোসেন ও টিঅ্যান্ডটি সিবিএ নেতা ফিরোজ মিয়া।
তালিকায় থাকা আওয়ামী লীগ নেতারা হলেন, মোহাম্মদ নাসিম, মহিউদ্দিন খান আলমগীর, আবুল হাসানাত আবদুল¬াহ, সালমান এফ রহমান, আক্তারুজ্জামান চৌধুরী বাবু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ডা. এইচ বি এম ইকবাল, হাজী মোঃ সেলিম, জয়নাল হাজারী, শামীম ওসমান, জাহাঙ্গীর কবির নানক, লোটাস কামাল, মীর্জা আজম, হাজী মকবুল হোসেন, মহিউদ্দিন আহমেদ, মোস্তফা রশিদী সুজা এবং পঙ্কজ দেবনাথ।
জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলামের নামও রয়েছে এই তালিকায়।
এছাড়া, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, যমুনা গ্রুপের কর্ণধার নূরুল ইসলাম বাবুল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান (শাহ আলম), সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন ও এনবিআরের সাবেক সদস্য জহুরুল হকের সম্পদেরও হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন।
