২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজ প্রসঙ্গে রসিকতা করলেন আল গোর

আবহাওয়াগত বিপর্যয় নিয়ে তৈরি প্রামাণ্য চলচ্চিত্রের জন্য এ বছর অস্কার পেয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডন্ট আল গোর। ‘অ্যান ইনকভেনিয়েন্টে’র এই চলচ্চিত্রকার পুরষ্কার গ্রহণের আগেও একবার মঞ্চে ওঠেন লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 06:22 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

রসিকতা করে দর্শকদের উদ্দেশ্যে বলেন, তিনি আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন। তার বক্তব্য শোনার আগে অস্কার বিজয়ের খ্যাতি কাজ লাগিয়ে ২০০৮ সালের নির্বাচনে  তিনি দাড়াতে পারেন এরকম একটা ধারণাও দর্শকের মনে তৈরি হয়েছিল। সুতরাং গোরের মুখে এই কথা শুনে সবাই প্রায় বিশ্বাসই করতে বসেছিলেন। পরে অবশ্য তাদের ভুল ভাঙে।

মঞ্চে ডিক্যাপ্রিও গোরকে বলেন যে তার যদি খুব বড় রকমের কোন ঘোষনা দেওয়ার থাকে তাহলে এটা একটা সুযোগ। ২০০০ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ বুশের কাছে হেরে যাওয়া গোর তখন বলেন, “ যদিও, আন্তরিকভাবেই বলছি, আমার কোন ইচ্ছে ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে, শত শত কোটি লোক দেখছে এই অনুষ্ঠান, ঘোষণা দেওয়ার এটাই মস্ত সুযোগ...” এটুকু বলে পকেট থেকে তিনি একটা কাগজ বের করে বলেন, “ সুতরাং, হে আমার প্রিয় আমেরিকান ভাইবোনেরা, এখানেই এবং এখনই আমি আনুষ্ঠানিকভাবে আমার ইচ্ছের কথা ব্যক্ত করার .....”

কিন্তু কথা শেষ করার আগেই বেজে ওঠে সেই মিউজিক যা দিয়ে পুরস্কৃতদের বক্তব্য দেওয়ার সময় শেষ বলে জানানো হয়। ডি ক্যাপ্রিও তখন গোরের বক্তব্য অসমাপ্ত রেখেই তাকে মঞ্চের বাইরে নিয়ে যান হাসতে হাসতে। এসময়ে হাসছিলেন আল গোরও। এবং পুরো বিষয়টা রসিকতা বুঝতে পেরে হেসে ওঠেন দর্শকরাও।

তবে পুরস্কার পাওয়ার পর গোরের দেওয়া বক্তব্য ছিল সিরিয়াস। গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলেছেন তখন। “সারা বিশ্বের মানুষকে বলছি -  জলবায়ূগত সমস্যার সমাধান খুব জরুরী। এটা কোন রাজনৈতিক ইস্যু নয়, একান্তই নৈতিক একটা বিষয়।...এই কাজ শুরু করার জন্য দরকারী সবকিছুই আমাদের হাতে আছে। সবচেয়ে বেশি দরকার।”