ছিনতাই করে পালানোর সময় দুইজন গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক খাদেমুল হক বাংলামটর এলাকায় সোমবার সকালে ছিনতাইয়ের শিকার হয়েছেন। পরে অবশ্য র্যাব সদস্যরা দুই ছিনতাইকারীদের ধরে ফেলে।
খাদেমুল হক নফহবংি২৪.পড়স কে জানান, বিভাগের বনভোজন উপলক্ষে সকালের দিকে তিনি ও তাঁর স্ত্রী রিক্সায় করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। তাঁর স্ত্রীর ভ্যানিটি ব্যাগে ছিল বনভোজনের প্রায় সাড়ে দশ হাজার টাকা। রিক্সাটি বাংলামটর মোড়ে পৌঁছুলে একটি অটোরিক্সা হঠাৎ তাদের রিক্সার পাশে এসে ধীর গতিতে চলতে থাকে। এক পর্যায়ে ওই অটোরিক্সার দুই ছিনতাইকারী তাঁর স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এসময় তাঁরা চিৎকার করতে থাকলে সার্জেন্ট রতনের নেতৃত্বে টহলরত র্যাব সদস্যরা অটোরিক্সাটি ধাওয়া করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে দুই ছিনতাইকারীকে আটক করে। উদ্ধার করা হয় ভ্যানিটি ব্যাগ ও টাকা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক দুই ছিনতাইকারীকে র্যাব-৩ এর টিকাটুলী কার্যালয়ে রাখা হয়েছে।
