২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের নির্দেশে ডা. ইকবালের স্ত্রীর দেওয়া সম্পত্তির হিসাব নিল দুদক

সোমবার দুপুর ১২ টায় আওয়ামী লীগের সাবেক সাংসদ ডা. এইচবিএম ইকবালের পক্ষে তার স্ত্রী মমতাজ বেগম সম্পদের হিসাব  দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 01:39 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

রোববার হাইকোর্টের দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে দুর্নীর্তি দমন কমিশনের পরিচালক নাসরিন আরা সুরত আমিন এই হিসাব গ্রহণ করেন।

হিসাব জমা দেওয়ার পর ড. মমতাজ বলেন, “আমার স্বামী অসুস্থ। তার পক্ষে হাইকোর্টের নির্দেশে আমি সম্পত্তির হিসাব দাখিল করেছি।”

এদিকে দুপুর সাড়ে বারোটার দিকে আইন উপদেষ্টা মইনুল হোসেন এবং যোগাযোগ উপদেষ্টা এমএ মতিনের সঙ্গে সচিবালয়ে দেখা করেছেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

কার্যালয়ে ফিরে এসে সাংবাদিকদের তিনি বলেন, “দুই উপদেষ্টার সঙ্গে আন্তরিক পরিবেশে কমিশনের ভবিষ্যত করণীয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সংস্কার বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছেন তারা। এবং  এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তারা।”