২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ রুহুল আমিন নতুন প্রধান বিচাপতি নিযুক্ত

আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনকে রোববার দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 11:44 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

২৮ ফেব্রুয়ারি বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন অবসরে যাবেন।

১ মার্চ থেকে রুহুল আমিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

বিচারপতি  রুহুল আমিনের জ্যেষ্ঠতা লংঘন করে ইতোপূর্বে বিচারপতি কে এম হাসান ও বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনকে প্রধান বিচারপতি করা হয়েছিল।

২০০২ সালে ২১ জানুয়ারি কে এম হাসানকে এবং ২০০৪ সালের ২৭ জানুয়ারি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছিল তার জ্যেষ্ঠতা লংঘন করে। 

২০০১ সালের ১১ জানুয়ারি মো. রুহুল আমিন আপিল বিভাগে নিয়োগ পেয়েছিলেন। হাইকোর্ট বিভাগে নিয়োগ পেয়েছিলেন ১৯৯২ সালে।

তাঁর জন্ম ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায়। আগামী বছরের ১ জুন তারিখ তিনি প্রধান বিচাপতির পদ থেকে অবসর নেবেন। ওই দিনই তাঁর ৬৭ বছর পূর্ণ হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীরুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, প্রথা অনুয়ায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেছেন, রুহুল আমিনকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ায় একটি অন্যায়ের প্রতিকার হল।