এম এ হাসেমকে ১০ সপ্তাহের মধ্যে আত্মসর্মপণের নির্দেশ
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক বিএনপি সাংসদ এম এ হাসেমকে মেয়াদউত্তীর্ণ গুড়া দুধ উদ্ধার সংক্রান্ত মামলায় আগামী ১০ সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জের দায়রা আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো: এমদাদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এম এ হাসেমের দায়ের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এম এ হাসেম নারায়ণগঞ্জের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে তা বিবেচনা করতে ওই আদালতকে বলা হয়েছে।
এম হাসেমের দায়ের করা আগাম জামিন আবেদনে বলা হয়েছে, গত ৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এম এ হাসেমের বিরুদ্ধে তার গুদাম থেকে মেয়াদউর্ত্তীণ গুঁড়ো দুধ উদ্ধারের অভিযোগে একািট ফৌজদারি মামলা দায়ের করা হয়।
জামিনের আবেদনের ওপর শুনানিতে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, ডেনিস কনডেন্সড মিল্ক কোম্পানীর এই গুঁড়ো দুধ উদ্ধারের অভিযোগে তার বিরুদ্ধে ভুল বশত মামলা দায়ের করা হয়েছে। কারণ ওই কোম্পানী থেকে এম এ হাসেম গত অক্টোবরে পদত্যাগ করে তার শেয়ার হস্তান্তরও করেছেন। তিনি হৃদরোগে গুরুতর অসুস্থ থ্াকায় তার জামিন চান ব্যারিস্টার রোকন।
ব্যারিস্টার রোকনউদ্দিনকে শুনানিতে সহায়তা করেন ব্যারিস্টার তানজিব উল আলম। সরকারপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আবদূর রউফ।
নফহবংি২৪.পড়স/এটি/জিএনএ/২২৩১ঘ. অ্যান্টিগায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বারমুডা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ ওভারে তাদের স্কোর ৬ উইকেট হারিয়ে ১৪৫। ৩০ রানে ২ উইকেট পেয়েছেন মোহাম্মদ রফিক। একটি করে উইকেট পেয়েছেন সৈয়দ রাসেল, তাপস বৈশ্য, তামিম ইকবাল ও আব্দুর রাজ্জাক।
জ্বরের কারণে গত কয়েকদিন প্র্যাকটিস করতে না পারায় খেলার কথা ছিল না বাঁ --- হাতি পেসার সৈয়দ রাসেলের। আগের দিন বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট ঞরমবৎপৎরপশবঃ.পড়স এর জানানো ১২ জনের দলেও ছিলেন না তিনি। মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেন রাজীবের পায়ে সামান্য সমস্যা থাকায় টিম ম্যানেজমেন্ট কোনো ঝুঁকি নিতে চায়নি বলেই রোববার রাতে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তাই তাপস বৈশ্যের সঙ্গে নতুন বল সামলানোর দায়িত্ব নিতে হয়েছে রাসেলকে। এ ম্যাচে খেলছেন না জাভেদ ওমর এবং রাজিন সালেহও।
