২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর দোকানপাট সাতটার পরপরই বন্ধ হয়ে গেছে

বিদ্যুত সংকট সামাল দিতে সরকারি সিদ্ধান্ত মেনে নগরীর দোকানপাট রোববার সন্ধ্যা সাতটার পরপরই বন্ধ করে দিয়েছেন মালিকরা। এর সিনিয়র প্রতিবেদক নাইমুল হক নগরী ঘুরে এসে দোকানি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সন্ধ্যা নামার পরপরই তড়িঘড়ি করে দোকান বন্ধ করে দেওয়ার আয়োজন করছিলেন বিভিন্ন রাস্তার ধারের ছোট দোকানিরা। একে একে নিভছিল ঝলমল বড় শপিং মলগুলোর আলো। ২৫ ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা সাতটার পর আর দোকানপাট খোলা রাখা যাবে না ---সরকারের এই সিদ্ধান্তে খুব অখুশী নন দোকান মালিকরা। তবে তারা চান সময়টা বদল করা হোক। রাতে ব্যবসার সুযোগ দিয়ে সকালটাতে দোকানপাট বন্ধ রাখতে চান তারা। তাদের বক্তব্য বেলা ১২টা থেকে দোকান খোলার নিয়ম জারি হলে তাতে উপকৃত হবেন সবাই।