তেল চুরির অভিযোগেচট্টগ্রামে প্রকৌশলীসহ আটক ৪
যৌথবাহিনী বিপুল পরিমাণ তেল চুরির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক প্রকৌশলী, পরিবহন পুল কর্মকর্তা ও দুই গাড়ি চালককে আটক করেছে।
একইসঙ্গে যৌথবাহিনী তেল চুরিতে সহযোগিতা করার জন্য সাগরিকা এলাকার এক তেলের দোকানদারকে আটক করেছে।
আটককৃতরা হলেন প্রকৌশলী আবুল হাসনাত, জয় সেন বড়–য়া, দুই গাড়ি চালক আব্দুর রাজ্জাক ও শাহ আলম এবং তেলের দোকানদার জালাল আহমেদ।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের গাড়ির বিপুল পরিমাণ তেল চুরি করে বিক্রির অভিযোগে রোববার ভোর রাতে যৌথ বাহিনীর সদস্যরা দুই গাড়ি চালক আবদুর রাজ্জাক ও শাহ আলমকে আটক করে।
পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার সকালে সিটি কর্পোরেশনের অফিস থেকে প্রকৌশলী ও পরিবহন পুল কর্মকর্তা জয় সেন বড়–য়াকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে।
