তারেকের বিরুদ্ধে ইনকিলাব সম্পাদকের মামলা
দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী সিরাজ উদ্দিন আহমেদ ও প্রকাশক তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করছেন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও প্রকাশক এ এস এম বাহাউদ্দিন।
রোববার ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে বাহাউদ্দিন হাজির হয়ে মামলাটি দায়েরের পর ম্যাজিস্ট্রেট সৈয়দ মুজিবুল হক বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, আসামীরা বাদীকে সামাজিকভাবে ও জাতীয় আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই ধারাবাহিক ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে অসৎ সাংবাদিকতা করেছেন। মামলায় সাক্ষী করা হয়েছে চার জনকে।
