২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালিকার ৪৫ জনই এখনও সম্পত্তির হিসেব দেননি, রোববার ৫টায় শেষ হচ্ছে ৭২ ঘন্টা সময়সীমা

দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে  দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রকাশিত তালিকার ৪৫ জন এখনও তাদের সম্পত্তির হিসাব দেননি। রোববার বিকেল পাঁচটার মধ্যে তালিকাভুক্ত সবার সম্পত্তির হিসাব দেওয়ার কথা। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মধ্যে সম্পত্তির হিসাব দিয়েছেন মাত্র পাঁচ জন। এদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (জেল থেকে পাঠিয়েছেন), বিএনপির সাবেক সাংসদ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের সাবেক সাংসদ মো. শাহজাহান চৌধুরী, যমুনা গ্র“পের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এবং সোনালী ব্যাংক সিবিএ সভাপতি বিএম বাকির হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 01:25 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

তালিকা প্রকাশের ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও তালিকাভূক্তদের বেশির ভাগই তাদের সম্পত্তির হিসেব না দেওয়া প্রসঙ্গে দুদক সচিব মো. দেলোয়ার হোসেন শনিবার  নফহবংি২৪.পড়স কে বলেন,“যারা রোববার বিকেলের মধ্যে তাদের হিসেব জমা দিতে ব্যর্থ হবেন তাদের সম্পত্তি ক্রোকের জন্য সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হবে।”     

গত ১৮ ফেব্র“য়ারি দুদকের এক তথ্য বিবরণীতে  জরুরি অধ্যাদেশ ২০০৭ এর সংশোধনী বিধির আওতায় ওই ৫০ জনের তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের সব স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব দিতে বলা হয়। উল্লিখিত সময়ের মধ্যে সম্পত্তির হিসেব দিতে ব্যর্থ হলে সরকার তালিকাভূক্তদের সম্পদ ক্রোক করবে বলে ওই নোটিশে বলা হয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছিলো, বৈধ জানা আয়ের সঙ্গে ওই ৫০ জনের সম্পত্তির পরিমাণ প্রাথমিকভাবে অসঙ্গতিপূর্ণ প্রতীয়মান হওয়ায় তাদের অথবা তাদের পরিবারের সদস্যদের বা তাদের পক্ষে অন্য কারো নামে থাকা সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব ও উৎস নোটিশ জারির ৭২ ঘণ্টার মধ্যে কমিশনকে জানাতে হবে।

তালিকায় থাকা বিএনপি নেতারা হচ্ছেন-- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, এম তরিকুল ইসলাম, মীর্জা আব্বাস, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আমান উল্লাহ আমান, উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আলী আসগার লবী, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, হাফিজ ইব্রাহিম, নাসের রহমান, প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী, মোহাম্মদ গিয়াসউদ্দিন, রশিদুজ্জামান মিল্লাত, সালাহউদ্দিন আহম্মেদ, ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, সিলেটের ওয়ার্ড কমিশনার আরিফুল হক চৌধুরী, সোনালী ব্যাংক সিবিএ নেতা বিএম বাকির হোসেন ও টিঅ্যান্ডটি সিবিএ নেতা ফিরোজ মিয়া।

তালিকায় থাকা আওয়ামী লীগ নেতারা হলেন, মোহাম্মদ নাসিম, মহিউদ্দিন খান আলমগীর, আবুল হাসানাত আবদুল্লাহ, সালমান এফ রহমান, আক্তারুজ্জামান চৌধুরী বাবু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, ডা. এইচ বি এম ইকবাল, হাজী মোঃ সেলিম, জয়নাল হাজারী, শামীম ওসমান, জাহাঙ্গীর কবির নানক, লোটাস কামাল, মীর্জা আজম, হাজী মকবুল হোসেন, মহিউদ্দিন আহমেদ, মোস্তফা রশিদী সুজা এবং পঙ্কজ দেবনাথ।

জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও ইসলামী ঐক্যজোটের সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলামের নামও রয়েছে এই তালিকায়।

এছাড়া, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, যমুনা গ্র“পের কর্ণধার নূরুল ইসলাম বাবুল, বসুন্ধরা গ্র“পের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান (শাহ আলম), সাবেক বিদ্যুৎ সচিব আ ন হ আখতার হোসেন, এনবিআরের সাবেক সদস্য জহুরুল হক ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) আব্দুল কাইয়ুমের সম্পদেরও হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন।