২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না পেয়ে এক কিশোরকে এসিডে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা

বাবার কাছে চাঁদা চেয়ে না পেয়ে ছেলেকে এসিড ছুঁড়ে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা। রাজধানীর ডেমরা থানা এলাকার সারুলিয়ায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ কিশোরের নামে মোহাম্মদ হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 09:54 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

গুরুতর আহত অবস্থায় হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং সারুলিয়া বক্সনগর এলাকার মাছ ব্যবসায়ী আলী বক্সের ছেলে।

হাসানের পিতা আলী বক্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নফহবংি২৪.পড়স--কে বলেন, হাসানকে সন্ধ্যা সাতটার দিকে তার মা বিস্কুট কেনার জন্য দোকানে পাঠায়। এ সময় লিটন, খলিল, রাজু, শাহজাহান, দুলাল এবং লাটমিয়াসহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী হাসানকে লক্ষ্য করে এসিড ছোঁড়ে। আহত হাসানের চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়।  

কয়েক মাস আগে ওই সন্ত্রাসীরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল বলে আলী বক্স জানান।