মীর নাছিরের ছেলে মীর হেলালউদ্দিনকে গ্রেপ্তার
যৌথ বাহিনী শুক্রবার ভোরে বিএনপি নেতা ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে মীর হেলাল উদ্দিনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে।
দিনভর জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করা হয়েছে।
যৌথ বাহিনীর সদস্যরা ভোরে মীর নাসিরের গুলশান-২ এলাকার ১৩৭ নম্বর সড়কে ৫/বি/২ বাসভবন থেকে মীর হেলালকে আটক করে।
ক্যান্টনমেন্ট থানার এস আই আব্দুল আওয়াল নফহবংি২৪.পড়স কে বলেছেন, “হেলাল উদ্দিনকে জরুরী আইনের ১৬/২ ধারায় গ্রেপ—ার দেখানো হয়েছে। তাকে বিকেল ৫ টার পর থানায় সোপর্দ করা হয়।”
এক প্রশ্নের জবাবে এস আই আব্দুল আওয়াল বলেন,“ক্যান্টনমেন্ট পুলিশ তাকে নিয়ে কিছু করবেনা। কারণ, যৌথবাহিনী যেহেতু গ্রেপ্তার করেছে, তাই তারাই তাকে নিয়ে যা করার করবে।”
যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার মীর নাছির এখন কারাগারে রয়েছেন।
