চট্টগ্রামে হাইডেল বার্গ সিমেন্ট কারখানাকে জরিমানা
পরিবেশ দূষণের অপরাধে চট্টগ্রামে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত হাইডেল বার্গ সিমেন্ট কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে।
বায়ু দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত এ রায় দেয় বলে আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে, বৃহস্পতিবার অপর এক শুনানিতে নিষিদ্ধ পলিথিন তৈরি এবং মজুদের অপরাধে হালিশহর এলাকার কোয়ালিটি ম্যানুফেকচারিং কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয় আদালত।
একই দিন আদালত অভিযান চালিয়ে কালো ধোয়া নির্গমন ও হাইড্রলিক হর্ণ ব্যবহারের দায়ে ১৭টি বাস ও ট্রাককে আটক করে সোয়া একলাখ টাকা জরিমানা আদায় করেছে।
