২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ‘উন্নয়ন ফি’ আদায় বন্ধে আল্টিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ‘উন্নয়ন ফি’ আদায় বন্ধের জন্য দুদিনের সময় বেঁধে দিয়েছে ‘অবৈধ ফি প্রতিরোধ কমিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই কমিটি বৃহস্পতিবার এই সময়সীমা বেঁধে দেয়। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ব্যাংক শাখার ভর্তি সংক্রান্ত লেনদেন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

একই দাবিতে বৃহস্পতিবার ক্যাম্পাসের অমর একুশে পাদদেশে মানববন্ধন করে ‘অবৈধ ফি প্রতিরোধ কমিটি’।

বেলা সাড়ে ১২টা থেকে শুরু হওয়া প্রায় একঘণ্টার মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে শিক্ষার্থীরা উন্নয়ন ফি --এর নামে অবৈধ টাকা আদায় বন্ধে উপাচার্যের হস্তক্ষেপ চান।

প্রসঙ্গত, চলতি ২০০৬-০৭ শিক্ষাবর্ষে জাবির বিভিন্ন বিভাগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের রশিদ ছাড়াই ‘উন্নয়ন ফি’ আদায় করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই টাকার হিসাব চেয়ে বিভিন্ন বিভাগে চিঠি দিলেও অধিকাংশ বিভাগ এর কোনো জবাব দেয়নি।