২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসে জড়িত সংগঠন নিষিদ্ধ হবে

সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যে কোনো দল বা সংস্থাকে নিষিদ্ধ করার ক্ষমতা দিয়ে নতুন আইন করতে যাচ্ছে সরকার। (সংশোধিত)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 04:53 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ের অংশ হিসাবে নতুন এ আইন প্রণয়ন করা হচ্ছে বলে নফহবংি২৪.পড়স কে জানালেন  আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

নতুন আইনের বিষয়ে ব্যারিস্টার মইনুল আরো জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ত্রাস দমনে নতুন আইনের একটি খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সন্ত্রাস দমনে প্রচলিত আইনের সঙ্গে যাতে নতুন আইনের কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় এবং যতটুকু সম্ভব কীভাবে আইনটি সুনির্দিষ্ট করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিগত জোট সরকারের তৈরি করা সন্ত্রাস দমন সংক্রান্ত আইনের খসড়াটি সামনে রেখে নতুন আইনের খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সন্ত্রাস দমন আইন ২০০৬’ শিরোনমে নতুন আইন প্রনয়নের উদ্দেশ্যে বিএনপি--জামায়াত জোট সরকার একটি খসড়া তৈরি করেছিল।

সরকারের নীতিনির্ধারকদের একজন নফহবংি২৪.পড়স কে জানান, একটি সূত্র সন্ত্রাস দমন আইনের খসড়ার উদ্ধৃতি দিয়ে জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমান সাপেক্ষে যে কোন দল বা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা,সন্ত্রাসীদের অর্থ দিয়ে সহায়তা করা, সন্দেহভাজনদের গতিবিধিতে নিয়ন্ত্রণ আরোপের বিধান রাখা হচ্ছে নতুন আইনে।

আইনের খসড়ায় বলা হয়েছে সন্ত্রাস সংক্রান্ত সব অপরাধ এর আওতায় আসবে। অপরাধের মধ্যে রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কাজে জড়িত হওয়া, এধরনের কাজে মদদ দেওয়া, অর্থ যোগান দেয়া, অস্ত্র, বোমা বা যেকোণো ধরনের মারণাস্ত্র সরবরাহ করা, প্রশিক্ষণ দেয়া ইত্যাদি।

সন্ত্রাসী হিসাবে সন্দেহ করা হয় এমন ব্যক্তিদের চলাফেরার উপর নিয়ন্ত্রণ আরোপ করার জন্য ‘কন্ট্রোল অর্ডার’ নামে এক্িট বিধান এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সন্দেহ ভাজন ব্যক্তিকে আগে থেকেই বলে দেওয়া হবে যে, কোন নির্দিষ্ট এলাকার বাইরে যাওয়া যাবে না। অথবা চিহ্নিত সংস্থা গুলোর সঙ্গে যোগাযোগও রাখতে পারবে না। এরপরও যদি সেই ব্যক্তি ঐ কাজ গুলো করে তবে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করে নতুন আইনের অধীনে বিচার করা হবে।

আইন  মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, ধর্ম বা অন্য যে কোন নামে সৃষ্ট সন্ত্রাস দমনের উদ্দেশ্যেই মূলত নতুন এ আইন তৈরি করছে সরকার।

সূত্র জানায় দেশের বাইরের ঘটনাও এ আইনের অধীনে আরা যাবে। বিদেশী কেউ বাংলাদেশের কোনো সংস্থা বা ব্যক্তিকে সন্ত্রাসের জন্য অর্থ বা অস্ত্রের যোগান দিলে এ আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এধরনের একটি বিধান মানিলন্ডারিং আইনে রয়েছে। কিন্তু পৃথক  আইনে থাকায় সংশ্লিষ্ট ধারাটি ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এজন্য এ বিষয়টি নতুন আইনের আওতায় নেওয়া হচ্ছে বলে নাম প্রকাশ না করার স্বার্থে আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান।

স্বরাষ্ট্রৃ মন্ত্রণালয়ের প্রণীত খসড়ায় আরো বলা হয়েছে, আদালতে ভিডিও ফুটেজ প্রমান হিসাবে ব্যবহার করা যাবে। আইন পাশ হলে বেসরকারি কোন সংস্থা বিদেশী কোন প্রতিষ্ঠান থেকে টাকা আনতে চাইলে সরকারের আগাম অনুমতি নিতে হবে।

এ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি সাত বছর। শাস্তি দেওয়ার আগে অপরাধের উদ্দেশ্যও পর্যালোচনা করা হবে। এতে জামিন হবে, তবে এর বিধানটি কঠোর করা হয়েছে।

এ আইনের অধীনে দায়েরকৃত মামলার বিচার হবে দ্রুতবিচার ট্রাইবুনালে। তবে জেলা দায়রা জজের আদালতেও বিচার করা যাবে। চার্জশীট দেয়ার ৯০ দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না হলে হাই কোর্টের কাছ থেকে ব্যাখ্যা দিয়ে দু’দফায় সর্বোচ্চ ৬০ দিন সময় নেয়া যাবে। সেক্ষেত্রে ৩০ দিন তদন্তের জন্যও সময় নির্ধারণ করে দেওয়া হবে।