দশ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সদরের হাসপাতাল মোড়ে বৃহস্পতিবার ভোররাতে একটি কাভার্ড ভ্যান থেকে ৬ মণ ভারতীয় গাজাসহ চার পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন জামাল হোসেন (৩২), জাকির হোসেন (৩৭), শাহীন (২৫), জাহাঙ্গীর আলম (২৭)।
কসবা থানার ওসি এনায়েতুর রহমান জানান, আটককৃত গাজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
তিনি জানান, কসবার বায়েক ইউনিয়নের ভারতীয় সীমান্ত থেকে কাভার্ড ভ্যানে করে গাজা পাচার হওয়ার খবর পেয়ে পুলিশ ট্রাকটিকে আটক করে। এসময় ৮টি বস্তা ও ৪টি ব্যাগে ৬ মন গাজাসহ চার ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
