২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় মানুষের ঢল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মানুষের ঢল নামে একুশে বইমেলায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বুধবার মেলায় ভিতরে ছিল ঠাসা ভিড়। মেলায় ঢোকার জন্য দীর্ঘ লাইন পড়ে যায়। মেলার প্রবেশ পথ থেকে শাহবাগ ও কার্জন হল পর্যন্ত পৌছায় মানুষের সারি। ভিড় সামলাতে নিরাপত্তা সদস্যদের তৎপরতাও অন্যান্য দিনের চেয়ে বেশি লক্ষ করা গেছে।

প্রতিবারের মতো এবারো একুশে মেলায় সবচেয়ে বেশি বই এসেছে এদিনই। তবে গতবারের তুলনায় সংখ্যাটা এবার একটু কম---  গতবার একুশে ফেব্র“য়ারিতে এসেছিল ২১৮টি বই, এবার এসেছে ১৮৪টি। বাংলা একাডেমীর দেওয়া হিসাব অনুযায়ী এ নিয়ে এবারের মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ১৪৭৩।

তবে মেলার ভিতরের পরিবেশ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই। বিশেষ করে টয়লেট নিয়ে। লেখিকা আনোয়ারা সৈয়দ হক নফহবংি২৪.পড়স-কে বলেন, “এটা টয়লেট না। এটা একটা ভাগাড়। নোংরা পরিবেশ। মেয়েদের জন্য যথেষ্ট আড়ালের ব্যবস্থাও নেই।”

ছেলেদের টয়লেট নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।

বুধবার চারটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রেমন পাবলিশার্স থেকে প্রকাশিত জহিরুল হকের লেখা ‘পায়রা জলে স্বপ্নের বাসর’---এর মোড়ক উন্মোচন করেন প্রয়াত হুমায়ূন আজাদের মেয়ে মৌলি আজাদ। মৃদুল প্রকাশনী থেকে প্রকাশিত রহমান মুস্তাফিজের লেখা “সুড়ঙ্গের আলোর আশায় আড়াইমাস” বইটির মোড়ক উন্মোচন করেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ এবং নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।

অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত ওয়াহিদুল হক সম্পাদিত “২০২১ সালে কেমন বাংলাদেশ চাই” বইটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খান সরওয়ার মুরশিদ।

বুধবার মেলায় আসা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘তৃপ্তি তান্ত্রিকতার বিপক্ষে’ (বিদ্যাপ্রকাশ), মুহম্মদ জাফর ইকবালের ‘ভবদহের গল্প ও অন্যান্য’ (বিদ্যাপ্রকাশ) এবং ‘গল্প সমগ্র’ (শিখা), হুমায়ূন আজাদের ‘শ্রেষ্ঠ কবিতা’ (আগামী), মহাদেব সাহার ‘নির্বাচিত একশ কবিতা’ (অন্যপ্রকাশ), ড. এমাজউদ্দিন আহমেদের ‘একুশে ফেব্র“য়ারির তাৎপর্য ও অন্যান্য নিবন্ধ’ (মিজান পাবলিশার্স), আল মাহমুদের ‘তুমি তৃঞ্চ, তুমি পিপাসার জল’ (ঐতিহ্য), আমজাদ হোসেনের ‘শ্রেষ্ঠ পাঁচটি উপন্যাস’, হরিপদ দত্তের ‘দীপ্তি হত্যার রাত ও অগ্নিবিন্দু’ (ঐতিহ্য), বদরুদ্দীন উমরের ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী তৎপরতা’ (কথাপ্রকাশ)।