২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বোমাসহ এক ডাকাত গ্রেপ্তার

ঢাকা মেট্্েরাপলিটন পুলিশ মঙ্গলবার রাত দেড়টায় রাজধানীর সবুজবাগ থানা থেকে এক ডাকাতকে ১০টি ককটেল বোমা ও ১টি ছুরিসহ গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 07:13 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এ ছাড়া পুলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১৩ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত দেড়টায় সবুজবাগের মান্ডা কদম আলীর গলি ঝিলপাড় এলাকার জনৈক আবদুর রাজ্জাকের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় টহলরত পুলিশ তাদের ধাওয়া করে স্থানীয় লোকজনের সহায়তায় একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার নাম সাদ মিয়া (২৪)। এসময় অন্যরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় ডিএমপি ট্্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র এবং চালকের লাইসেন্স না থাকায় ২৯টি গাড়ি ও ৫৬টি রিকশা আটক করে।