ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ঠাকুরগাঁও--বোদা সড়কের শ্যামাগাঁও এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস একটি মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী মারা যান। এরা হলেন, ডুডুমারী এনজিও কর্মী রমেশ (২৮) ও মুহিদুল (২৮)। দুজনেরই বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার বামনপাড়া গ্রামে।
এসময় বাসের পাঁচজন যাত্রীও আহত হয়। তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
