২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবুল খায়ের গ্র“পকে চার লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রামে আবুল খায়ের গ্র“পের কনডেন্সন্ড মিল্ক প্রোডাক্টসকে চার লাখ টাকা জরিমানা করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 02:36 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

মঙ্গলবার শুনানি শেষে আদালতের ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী বিএসটিআই লাইসেন্স ছাড়া ও খাদ্যমান পরীক্ষা ব্যতীত গুঁড়ো দুধ আমাদানি এবং তা খাদ্যে ব্যবহারের অপরাধে এ জরিমানা করে।

আদালত এক অভিযানকালে সোমবার আবুল খায়ের গ্র“পের এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০ টন খাবার অনুপযোগী গুঁড়ো দুধ আটক করে।

এদিকে, বায়েজিদ থানায় উক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার এসআই ফোরকান আলী।

ভ্রাম্যমাণ আদালত এ ছাড়াও জলাশয় দখল, বায়ু ও শব্দ দুষণের অপরাধে সাতটি প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে।

আদালত ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কেন্টিনে অভিযান চালিয়ে নিম্ন মানের খাবার পরিবেশনের অপরাধে কেন্টিনের ম্যানেজারকে গ্রেপ্তার করে ১০ হাজার টাকা জরিমানা করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।