২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশ উপলক্ষে বাগেরহাটে চলচ্চিত্র উৎসব

মহান ভাষা আন্দোলনের ৫৫ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাট ফিল্ম সোসাইটি শহরে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। একুশে ফেব্র“য়ারি বাগেরহাট পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উৎসব শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 10:52 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল¬াহ বনি জানান, মহান একুশে উপলক্ষে এই উৎসবে শুধু নির্বাচিত বাংলাদেশি ছবি দেখানো হবে।

উদ্বোধনী দিনে সকাল ১১টায় থাকবে কালজয়ী ছবি ‘জীবন থেকে নেয়া’। ২২ ফেব্র“য়ারি থেকে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত আরও ১৮টি চলচ্চিত্র দেখানো হবে।

এরমধ্যে উল্লে¬খযোগ্য হচ্ছে রাণী কুঠির বাকি ইতিহাস, নাচোলের রাণী, জয়যাত্রা, নন্দিত নরকে, মাটির ময়না, এমিলের গোয়েন্দা বাহিনী।