বাস চালককে পিটিয়ে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নগরীর ফার্মগেট এলাকায় এক বাস চালককে পেটানোর অভিযোগে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট ইকবাল পারভেজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা মোট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ নফহবংি২৪.পড়স কে বলেছেন, বাস চালককে পেটানোর অভিযোগে ইকবাল পরভেজকে বরখাস্ত হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সার্জেন্ট ইকবাল মঙ্গলবার ফার্মগেট ওভারব্রীজের সামনে দায়িত্ব পালনের সময় সন্ধ্যার পর একটি যাত্রীবাহী বাসকে কাগজপত্র পরীক্ষার জন্য থামান। কাগজ পরীক্ষা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ইকবাল চালক সোরহাবকে বাস থেকে নামিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এসময় নগরীর ব্যস্ততম ফার্মগেটে তীব্র যানজট সৃষ্টি হয়।
আহত বাস চালক সোরহাবকে ফার্মগেট আল--রাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর পরিবহন শ্রমিকরা বাস মালিক সমিতিকে বিষয়টি জানালে সমিতির নেতারা ডিএমপি কমিশনার নাইম আহমেদের সঙ্গে দেখা করেন।
