২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ লালুসহ ৮ জনকে ১ মাসের আটকাদেশ

যৌথ বাহিনীর হাতে আটক বিএনপির সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুসহ ৮ জনকে মঙ্গলবার এক মাসের আটকাদেশ দিয়েছেন বগুড়ার জেলা ম্যাজিস্ট্রেট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 09:40 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এছাড়া জেলা বিএনপির নেতা মোহাম্মদ শোকরানা ও শেরপুর থানা বিএনপির সেক্রেটারি শহিদুল ইসলাম বাবলুকে দুদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

অন্য যাদের বিরুদ্ধে আটকাদেশ দেওয়া হয়েছে তারা হলেন--- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দুপচাঁচিয়া পৌর চেয়ারম্যান থানা বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সারিয়াকান্দির নারচি ইউনিয়নের চেয়ারম্যান থানা কৃষক দলের সভাপতি আলহাজ্ব টিপু সুলতান, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকলেসার রহমান বাদশা, গাবতলী পৌরসভার লাইসেন্স পরিদর্শক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম এবং সারিয়াকান্দির বাড়ইপাড়ার সার ব্যবসায়ী হারুণার রশিদ হারুন। গত এক সপ্তাহে এদের সবাইকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গত ১৩ ফেব্র“য়ারি রাতে যৌথ বাহিনীর সদস্যরা শহরে রিয়াজ কাজী লেনের বাড়িতে অভিযান চালিয়ে সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালুকে গ্রেফতার করেন। সরকারি ত্রাণসামগ্রী আত্মসাৎ ও অবৈধভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস বেস স্টেশন স্থাপনের অভিযোগে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

বগুড়া জেলা কারাগারের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকালে জেলা ম্যাজিস্ট্রেটের আটকাদেশের নির্দেশটি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সূত্রটি আরও জানান, শোকরানার বিরুদ্ধে মজুদদারী, কালোবাজারী ও সন্ত্রাসী এবং অন্যদের বিরুদ্ধে সন্ত্রাসী ও আইনবিঘœকারী হিসেবে আটকাদেশ দেয়া হয়।