২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে পাবনার সাবেক সাংসদ হাবিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে পাবনা-২ আসনের সাবেক সাংসদ ও সুজানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব ও তার ভাই একেএম ফিরোজ রেজা হাবিবসহ ৬ জনের বিরুদ্ধে সোমবার রাতে সুজানগর থানায় ২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

যৌথবাহিনী রোববার ও সোমবার সাবেক সাংসদের নামে প্রতিষ্ঠিত সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ, তার মায়ের নামে প্রতিষ্ঠিত জাকিয়া হাবিব কৃষি কলেজ, জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পরিষদ অফিস থেকে ৪৭৫ টি ত্রাণের ঢেউটিন আটক করে।

সাংসদের ভাই ফিরোজ সেলিম রেজা হাবিব কলেজের অধ্যক্ষ।