২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় দশম শ্রেণীর ছাত্রসহ দুজন গুলিবিদ্ধ

রাজধানীর উত্তরায় মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে আশরাফুল ওরফে সাগর নামে দশম শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। সে সিআইডির এক সহকারী পুলিশ সুপারের (এএসপি) ছেলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 08:24 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

একই ঘটনায় মোঃ কামাল হোসেন (২৪) নামে রাস্তার পাশের এক চা দোকানদারও গুলিবিদ্ধ হয়েছেন।

সাগরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে পরে নগরীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে পাঁচটি গুলি লাগে। চা দোকানদার মোঃ কামাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাগরের পিতা মিজানুর রহমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডির) খুলনা জোনে কর্মরত রয়েছেন। 

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে সাগর রিক্সায় চড়ে তাদের উত্তরা ৯ নং সেক্টরের, ৬ নং সড়কের ৩০ নম্বর বাসায় ফিরছিল। এসময় ৯ নম্বর সড়কের একটি বাসার সামনে মোটর সাইকেল আরোহী তিন যুবক আগ্নেয়াস্ত্রের মুখে তার পথরোধ করে। তারা সাগরকে লক্ষ্য করে পরপর ৫/৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় পাশের চা দোকানদার মোঃ কামালের পিঠে একটি গুলি লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কামাল নফহবংি২৪.পড়স কে জানান, চা বানানোর সময় হঠাৎ তিনি গুলির শব্দ এবং পিঠে ব্যাথা অনুভব করেন। এ সময় রাস্তায় এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

উত্তরা থানার এএসআই দুলাল আহমেদ নফহবংি২৪.পড়স কে জানান, সাগরের সঙ্গে রিক্সায় একটি মেয়েও ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রেমঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাগরের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করবে বলেও তিনি জানান।