২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শামীম ওসমান ও গিয়াসউদ্দিনের বাড়িতে দুদকের চিঠি

দুর্নীতির তালিকাভুক্ত নারায়ণগঞ্জ-- ৪ (ফতুল্লা -- সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক দুই সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও মুহাম্মদ গিয়াস উদ্দিনের বাড়িতে তাদের সম্পত্তির হিসেব চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

দূর্নীতি দমন কমিশনের সচিব দেলোয়ার হোসেন সাক্ষরিত এ চিঠিতে ৭২ ঘন্টার মধ্যে সম্পত্তির হিসেব দুদকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে দাখিল করার নির্দেশ দেন।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-- পরিচালক বেনেজির আহম্মেদসহ কয়েকজন কর্মকর্তা মঙ্গলবার সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জ শহরের জামতলায় আবদুল হামিদ সড়কের বাসভবনে যান।

বাড়ির তত্ত্বাবধায়ক চিঠিটি রাখতে অস্বীকৃতি জানানোর পর দুদক কর্মকর্তা চিঠিটি বাড়ির মূল ফটকে আঠা দিয়ে লাগিয়ে দেন।

এরপর দুদক কর্মকর্তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকায় যান। সেখানে সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনের বড় ছেলে ফয়সাল সম্পত্তির হিসেব দাখিল সংক্রান্ত  চিঠিটি গ্রহণ করেন।