২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ ফেব্র“য়ারিতে যেভাবে যাবেন শহীদ মিনারে

মহান একুশে ফেব্র“য়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অমর একুশে ফেব্র“য়ারি ২০০৭ উদ্যাপন কমিটি বিশেষ ব্যবস্থা নিয়েছে। এজন্য দর্শণার্থীদের সুনির্দিষ্ট রুট দিয়ে শহীদ মিনারে ফুল দিতে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2007, 12:55 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

জনসাধারণ পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, বাংলা একাডেমী, টিএসসি সড়ক দ্বীপ হয়ে উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় ও নিউ মার্কেট ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন।

শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর গোরস্থানের মূল গেট (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে ইডেন কলেজ মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ  হলের সামনে দিয়ে ফুলার রোড মোড় হয়ে জগন্নাথ হলের পাশ দিয়ে শহীদ মিনারে যেতে হবে।

গোরস্থানে না গিয়ে বিকল্প পথে যারা শহীদ মিনারে যেতে চান তারা উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় ও নিউ মার্কেট ক্রসিং হয়ে হোম ইকনমিক্স ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়ে আজিমপুর/ইডেন কলেজ মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

এ ছাড়া চানখারপুল এলাকা থেকে বকশিবাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হলের সামনের রাস্তা দিয়েও শহীদ মিনারে যাওয়া যাবে।

টিএসসি সড়কদ্বীপ থেকে শহীদ মিনার, মেডিকেল কলেজ ও বকশিবাজার যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড মোড় পর্যন্ত এবং দোয়েল চত্বর থেকে কার্জন হলের পশ্চিম পাশ দিয়ে চানখারপুল পর্যন্ত  যাওয়ার রাস্তাও সম্পূর্ণ বন্ধ থাকবে।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চানখারপুল হয়ে শুধু বের হওয়া যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।