২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ৮ জাহাজের জরিমানা

ভ্রাম্যমান আদালত চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেলে আটটি অভ্যন্তরীণ কার্গো জাহাজকে নির্ধারিত এলাকার বাইরে নোঙর করার অপরাধে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 10:19 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী পরিচালিত আদালত সোমবার বন্দর চ্যানেলে অভিযানকালে  জাহাজগুলো আটক করে জরিমানা আদায় করে।  যেখানে --  সেখানে এসব জাহাজ নোঙর করে রাখার ফলে মূল চ্যানেলে বিদেশী জাহাজ চলাচলে সমস্যা হচ্ছিল।

ভ্রাম্যমান আদালতের বিজ্ঞপ্তি অনুযায়ী আটককৃত জাহাজগুলো হলো -এমভি মদিনা -২, এমভি প্রিন্স অব মধুখালী, এমভি প্রিন্স অব শ্যামল, এমভি নির্ঝর - ৩, এমভি আকাশ -৭, এমভি পঙ্খীরাজ, এমভি পোটন এবং এমভি খলিল -১। জাহাজগুলো আটকের সময় চালকদের কাগজপত্রও জব্দ করা হয়েছে।