পুলিশের এক এ এস আই ঘুষ নেয়ার দায়ে ‘ক্লোজ’
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র এ এস আই কুদ্দুসকে কোতোয়ালি থানা থেকে ‘ক্লোজ’ করে রির্জাভ অফিসে নেয়া হয়েছে। ঘুষ নেয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় উদ্ধর্তন কর্মকর্তার নির্দেশে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম সোমবার সকালে কুদ্দুসকে থানা থেকে ক্লোজ করেন।
জানা গেছে, গত ১৪ ফেব্র“য়ারি বিশ্ব ভালোবাসাদিবস উপলক্ষে নগরীর নবগ্রাম এলাকার খান সড়কের ১০/১২ জন ছাত্র বনভোজনের আয়োজন করে। কিন্তু রাত সাড়ে ১১ টার দিকে এ এস আই কুদ্দুসের নেতৃত্বে কয়েকজন পুলিশ থানার একটি পিকআপভ্যানে তুলে বনভোজনরত ৬ জনকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
টিটিসি ইনস্টিটিউটের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ হাসান, মিলন খান, বিনয়কাঠী কলেজের একাদশ শ্রেনীর মিজানুর রহমান, বরিশাল সরকারী জিলা স্কুলের এস এস সি পরীক্ষার্থী মোঃ শাওন এবং তাদের দু ব্যবসায়ী বন্ধু --- এই ছয় জনকে কোন অভিযোগে আটক করা হলো তা তখন জানানো হয়নি। বরং অভিযোগ ওঠে,আটককৃতদের আতœীয়দের নগরীর একটি হোটেলে নিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করার পরও নাকি আটককৃত কিশোরদের ৩৪ ধারায় কোর্টে চালান করে দেয়া হয়। পরের দিন অবশ্য প্রত্যেকেই ৫০ টাকা করে জরিমানা দিয়ে বেরিয়ে আসে।
গ্রেফতারকৃতদের পরিবারের পক্ষ থেকে রোববার বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিত ভাবে জানানে হয়। প্রাথমিকভাবে এ এস আই কুদ্দুসের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে সোমবার সকালে রিজার্ভ অফিসে ক্লোজ করে নেয়ার কথা নফহবংি২৪.পড়স এর কাছে স্বীকার করেছেন খোরশেদ আলম।
