২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল খায়ের গ্র“পের খাবার অনুপযোগী ৩০টন গুড়াদুধ আটক

চট্টগ্রামে সোমবার ভ্রাম্যমান আদালত আবুল খায়ের কনডেন্সড মিল্ক ইন্ড্রাস্ট্রিজ কারখানায় অভিযান চালিয়ে আমদানি করা খাবার অনুপযোগী ৩০ টন গুড়াদুধ আটক করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 09:52 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী নেতৃত্বে পরিচালিত আদালত অস্ট্রেলিয়ায় উৎপাদিত এসব গুড়োদুধ আটক করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বায়েজিদ থানায় হস্তান্তর করেছে।

এদিকে, কারখানা থেকে যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র, ইউক্রেন ও ভারত থেকে আমদানি করা আরো ২০০ মেট্রিক টন গুড়াদুধের চালান জব্দ করেছে আদালত। এসব দুধের বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কৃত্রিমভাবে লাগানো থাকায় তা রাসায়নিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে বলে আদালতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, এই কারখানায় এ মাসের পাঁচ তারিখে পরিচালিত অপর এক অভিযানের সময় আটক করা ৩০ টন গুড়াদুধের নমুনা পরীক্ষায় দেখা গেছে সেগুলো মানুষের খাদ্যযোগ্য নয়।

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, এসব গুড়ো দুধ স্টার শিপ ব্র্র্যান্ডের কনডেন্সন্ড মিল্ক তৈরিতে ব্যবহার করা হতো।