২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ওয়ার্ড কমিশনার আটক

র্যাব সদস্যরা ঢাকা সিটি কর্পোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ড কমিশনার আতিকুল ইসলাম মতিনকে সোমবার বিকেলে তার লালমাটিয়া বাসা থেকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 09:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এর আগে যৌথ বাহিনী পাঁচ কমিশনারকে গ্রেপ্তার করে।

ওয়ার্ড কমিশনার আতিকুল ইসলাম মতিনকে র্যাব-- ২ এর সদস্যরা বেলা দুইটার দিকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্য পরে তাকে র্যাব সদর দপ্তরে হস্তান্তর করা হয়।

মতিনের ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম নফহবংি২৪.পড়স কে বলেন, “র্যাব--২ সদস্যরা বেলা ১ টা ৪০ মিনিটে লালমাটিয়ার বাসা থেকে আতিকুল ইসলাম মতিনকে তুলে নিয়ে যাওয়ার সময় বলেছে যে, গ্রেপ্তার নয় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর আবার ফিরিয়ে দিয়ে যাওয়া হবে।”

এ ব্যাপারে র্যাব-- ২ এর ক্যাপ্টেন নজরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, “মতিনকে তার বিষয় সম্পত্তি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সদর দপ্তর কর্মকর্তারা একাজটি করছেন।”