খুলনার কয়রায় মৎস্য ঘের কর্মী খুন
কয়রা উপজেলার কলাপোতা গ্রামে আবু বকর খোকন (৫২) নামে এক মৎস্য ঘের কর্মী খুন হয়েছেন। রোববার গভীর রাতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম চৌধুরী জানান, কলাপোতা গ্রামের একটি মৎস্য ঘেরে সন্ত্রাসীরা খোকনকে কুপিয়ে হত্যা করে। পরে হাত-- পা বেঁধে গজারিয়া খালের কচুরিপানার মধ্যে ফেলে রাখে। সোমবার সকালের দিকে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত আবু বকরের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার একসাড়া গ্রামে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডের কারণ উদ্ধার করতে পারেনি।
