২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের কবলে  ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. আজিজুন্নাহার ইসলাম রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ছিনতাইকারীরা একটি হীরার আংটি ও স্বর্ণালংকারসহ তার কাছে থাকা মূল্যবান দ্রব্য লুট করে নিয়ে যায়।

আজিজুননাহার অভিযোগ করেন, বেলা ১১ টার দিকে ৩/৪ জন ছিনতাইকারী আসাদগেটের কাছে পিপলস বিশ্ববিদ্যালয়ের সামনে তার সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। ছিনতাইকারীরা তার হীরার আংটি, একটি নীলা পাথর, সোনার তৈরি দুটি করে মালা, লকেট ও চুড়ি এবং একটি মোবাইলফোন লুট করে নিয়ে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।