২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই লাখ বস্তা পুরনো সার জব্দ

নগরীর মাঝিরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে কোস্টগার্ড সদস্যরা রোববার দুপুরে দুই লাখেরও বেশি বস্তা পুরনো সার জব্দ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 09:02 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

লেফটেন্যান্ট কমান্ডার রাশেদ সাত্তারের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাঝির ঘাটের জিএসপি ঘাট এলাকার একটি গুদামে অভিযান চালায়। সেখান থেকে বেশ কয়েক বছরের পুরনো এমওপি ও এফএমপি সার জব্দ করা হয়।

কোস্টগার্ডের লে. কমান্ডার মোহাম্মদ আলী জানান, অভিযানের সময় গুদামের মালিক কিংবা আমদানিকারক প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।

এসব সারের মালিক ভূঁইয়া ব্রাদার্স নামে একটি সার আমদানিকারক প্রতিষ্ঠান বলে জানা গেছে।

মোহাম্মদ আলী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসন, কৃষি উন্নয়ন সংস্থার কর্মকর্তা (বিএডিসি) এবং ডবলমুরিং থানা কর্তৃপক্ষকে গুদামটি বুঝিয়ে দেওয়া হয়েছে।   

ডবলমুরিং থানার সেকেন্ড অফিসার এসআই আফসার হোসেন জানান, দুই লাখ বস্তা সারের বেশিরভাগ মেয়াদোত্তীর্ণ এবং অবৈধভাবে গুদামজাত করা হয়েছিল বলে অভিযোগ পেয়েছেন তারা।