২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ঘুষের অভিযোগে চার পুলিশ সাময়িক বরখাস্ত

এক কলেজ ছাত্রের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে শেরপুর সদর থানার সাব ইন্সপেক্টর ও তিন কনস্টেবলকে শনিবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 10:40 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এরা হচ্ছেন, এসআই মো. নাসির উদ্দিন এবং  কনস্টেবল আব্দুল হাই, আব্দুস সাত্তার ও আব্দুল আজিজ।

তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ১৬ ফেব্র“য়ারি রাত ১০ টার দিকে শেরপুর সরকারি কলেজের ছাত্র জিননু রাইন চৌধুরী তার এক বন্ধুকে নিয়ে মোটর সাইকেলযোগে জামালপুর থেকে শেরপুর ফিরছিলেন। ব্রহ্মপুত্র সেতুর সংযোগ সড়কে এসআই নাসির ও তার ৩ সহযোগী পুলিশ কনস্টেবল তাদের কাছে মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চায়।

কাগজপত্র দেখানো সত্ত্বেও এস আই নাসির ১ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে গ্রেপ্তারের ভয় দেখিয়ে জিননুরের কাছ থেকে ৫০০ টাকা আদায় করা হয়।

জিননুর শেরপুরের পুলিশ সুপার গাজী জসিম উদ্দিনকে ঘটনা জানালে তিনি তাদের সাময়িকভাবে বরখাস্ত করেন।

পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির প্রক্রিয়া চলছে।