২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর জেলা বিএনপি সম্পাদক সাবুর আত্মসমর্পন

লক্ষ্মীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর চেয়ারম্যান সাহাবউদ্দিন সাবু শনিবার দুপুরে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পন করেছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 10:06 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বেলা ২টার দিকে যৌথবাহিনী তাকে লক্ষ্মীপুর সদর থানায় সোর্পদ করে।

বিএনপি নেতা সাবু জরুরি আইন জারির পর থেকে গা ঢাকা দেন। তার বিরুদ্ধে পৌরসভার টাকা আত্মসাৎসহ সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ আছে।

যৌথবাহিনী সূত্র জানায়, সদর থানায় সাবুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে যৌথবাহিনী শুক্রবার রাতে অভিযান চালিয়ে, শিবির কর্মী জামাল হোসেন প্রকাশ জামাই, বিএনপি কর্মী মো. বাবুল ও আওয়ামী লীগের আলাল হোসেনকে গ্রেপ্তার করে। তাদের এক মাসের আটক আদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।